বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘কাঁটা লাগা’ গার্ল শেফালীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্বামী

বিনোদন ডেস্ক :    |    ০৮:৩৪ পিএম, ২০২৬-০৫-১৪

‘কাঁটা লাগা’ গার্ল শেফালীর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্বামী

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালী জারিওয়ালা। এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। যার মধ্যে কিছু মন্তব্যে বলা হয় যে, ইনজেকশনের কারণে নায়িকার মৃত্যু হয়েছিল। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী। তার মতে এই দাবিগুলো মিথ্যা। পরাগ প্রশ্ন তুলেছেন, ফর্সা হওয়ার জন্য শেফালির ইনজেকশনের প্রয়োজন ছিল কী? এক সাক্ষাৎকারে পরাগ বলেন, ‘আমরা সব কিছুই খাই। শেফালি মারা যাওয়ার আগের দিনও আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম। আমাদের না খেয়ে থাকার কী দরকার? ও তো বেশ ফিট ছিল। না খেয়ে থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়।’ কিন্তু নিজের বয়স ধরে রাখার জন্য কি ইনজেকশন নিতেন শেফালি? কারণ এই নিয়ে একটা সময় বেশ আলোচনা হয়েছিল। এই দাবির প্রসঙ্গে পরাগ বলেন, ‘ওর আরও ফর্সা চামড়ার কী দরকার ছিল? দয়া করে বলুন, কোন ধরনের ইনজেকশন বয়স ধরে রাখতে সাহায্য করে। যদি তা আজও সত্যি হতো, তাহলে রতন টাটা এখনও বেঁচে থাকতেন।’ পরাগ জানান, শেফালীর মৃত্যু কেবল লেখা ছিল। তার আত্মা এখনও পরাগের সঙ্গেই আছে। তিনি বলেন, ‘বন্ধুরা, গুঞ্জন ছড়াবেন না দয়া করে।’ এরপর পরাগ তার পোষা কুকুর সিম্বার কথাও বলেন। তিনি বলেন, ‘এমন এক আবেগঘন মুহূর্তে সিম্বা তার অবলম্বন ছিল।’ পরাগ আরও জানান, তিনি কখনো কল্পনাও করতে পারেননি সিম্বা তার এত বড় অবলম্বন হয়ে উঠবে। উল্লেখ্য, মাত্র ৪২ বছর বয়সে ২০২৫ সালের (২৭ জুন) মারা যান শেফালী জারিওয়ালা। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল ওই সময়। এর আগে অসুস্থতা অনুভব করার পর তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শেফালী। তিনি গুজরাটের সরদার বল্লভভাই পটেল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালী। সত্তরের দশকের হিন্দি সিনেমা ‘সমৃদ্ধি’র গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এরপর ‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিতি পান তিনি। বলিউডে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমাতে। সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালী। ব্যক্তিগত জীবনে ২০০২ সালে তার প্রথম বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৪ সালে বিয়ে করেন শেফালী। দুজন মিলে অংশ নিয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে ৫’-এ।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর