শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২৬-০৫-১৪
ঈদে আসছে ‘মায়াপাখি’। মুক্তির আগেই নাটকটির আগমনী বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রধান কারণ ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় নাটক এটি। দর্শকের কাছে আগের নাটক দুটি ব্যাপক জনপ্রিয়। তাই এবারের নাটক নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। নাটকটি রচনা এবং পরিচালনায় আছেন জাকারিয়া সৌখিন। আর প্রধান দুই চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা। আগের দুটি নাটকের মতো এবারের নাটকটিও সম্পর্ক নিয়ে। কিন্তু ধরণ একেবারে আলাদা। নির্মাতা জানিয়েছেন, এবারের গল্প দর্শকের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে, শিহরিত হবে। আর গল্পের শেষে এসে কোন দর্শকই ঠিক থাকতে পারবে না। তার মন লুটপাট হয়ে যাবে। নির্মাতার এই কথা কতটুকু সত্যি হয়, তা জানা যাবে ‘মায়াপাখি’ মুক্তির পরেই। গল্পে দেখা যাবে, মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের মতো- বেনী করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ-সরল-সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে। গল্প সম্পর্কে নির্মাতা সৌখিন আপাতত এটুকুই ধারণা দিয়েছেন। এর বাইরে আর কিছুই বলতে চাইছেন না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান। জাকারিয়া সৌখিন বলেন, ‘যারা আমার নাটক নিয়মিত দেখেন, তাদের জন্য এবার ভিন্নস্বাদের কিছু নিয়ে আসছি।’ অপূর্ব বলেন, ‘মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে। অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে, তা থেকে বের হতে পারবে না অনেকদিন।’ নীহা বলেন, ‘মায়াপাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি, যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে- আপাতত একটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সনালি আমি খুবই এক্সাইটেড।’ ‘মায়াপাখি’ ঈদে রিলিজ হবে। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ, তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাশুক প্রমুখ।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited