শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০৪ পিএম, ২০২৫-১২-০৬
বলিউড তারকা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠির প্রেম নিয়ে নব্বইয়ের দশকে বেশ আলোচনা ছিল। সম্পর্ক গড়িয়েছিল বিয়ে পর্যন্ত। তবে শেষ মুহূর্তে সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার বাবা-মা কয়েকটি শর্ত দিয়েছিলেন অক্ষয়কে। তবে সেই শর্তগুলো প্রকাশ্যে আনেননি কেউই। তার ধারণা, মেয়ের আর্থিক নিরাপত্তা নিয়েই মূলত উদ্বিগ্ন ছিলেন শিল্পার পরিবার। সেখান থেকেই মতবিরোধ শুরু হয়।
এছাড়া বলিউড অঙ্গনে আরেকটি ধারণা ছিল- শিল্পা নাকি জানতে পারেন, একই সময়ে টুইঙ্কেল খান্নার সঙ্গেও সম্পর্ক রাখছিলেন অক্ষয়। সেই কারণেও সম্পর্ক থেকে সরে আসেন তিনি।
পরবর্তীতে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। বর্তমানে তাদের ঘরোয়া জীবন নিয়ে বলিউডে বেশ প্রশংসা রয়েছে। অন্যদিকে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করে সংসার করছেন শিল্পা শেঠি। নানা বিতর্ক সত্ত্বেও তাদের দাম্পত্যে সম্পর্কের কোনো টানাপড়েন শোনা যায়নি।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited