শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:২৭ পিএম, ২০২৫-১২-০৬
এমন সাফল্য এর আগে দেখেননি বলিউডের রণবীর সিং! গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’, আর প্রথম দিনেই বাজিমাৎ। সিনেমাটি খাতা খুলল ২৭ কোটি দিয়ে; এর মধ্য দিয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং পেলেন রণবীর।
বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’।
এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়।
আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে দর্শক মহলে কৌতূহল দেখা দিয়েছে। সিনেমাটি জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত হয়েছে।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited