শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২৫-১২-২৭
‘দ্য হাউসমেড’ ও ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে বর্তমান সময়ে বেশ আলোচনায় এসেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন কাজগুলোতে বর্তমান সময়ের কিছু ভয়াবহ সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান, তিনি এমন সব সিনেমা নির্মাণে আগ্রহী যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে এবং মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে। মূলত ঘরোয়া সহিংসতা ও গৃহকর্মীদের ওপর নির্যাতনের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয় নিয়েই এই সিনেমাগুলোর গল্প। সিডনি সুইনি মনে করেন, বর্তমান সময়ে এই সমস্যাগুলো অত্যন্ত প্রকট হয়ে উঠছে। আর সে কারণেই এ ধরনের গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ গুরুত্ব বজায় রাখেন। সুইনির কথায়, ‘এ ধরণের সিনেমার মাধ্যমে এমন গুরুতর বিষয়কে তুলে আনা যায়, আলোচনা করা যায়; যা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেও চাই, এ ধরণের গল্পের চলচ্চিত্রে আরও কাজ করতে; যা মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে, জীবন বাঁচাতে সাহায্য করবে।’ ‘দ্য হাউসমেড’ সিনেমায় মিলি ক্যালোওয়ে চরিত্রে অভিনয় করছেন সিডনি সুইনি। এটি ২০২২ সালে ফ্রেইডা ম্যাকফ্যাডেনের লেখা আন্তর্জাতিক বেস্টসেলার উপন্যাসের চলচ্চিত্র রূপ। সামাজিক মাধ্যমেও পাঠকদের মাঝে এই বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমায় সুইনির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড এবং ব্র্যান্ডন স্ক্লেনার। চেহারার সাদৃশ্যের কারণে সিনেমাটিতে সুইনি ও সেফ্রিডকে মূল দুই নারী চরিত্রে বাছাই করা হয়।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited