শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৫-১২-২৭
বিশ্বখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য কিউরে’র গিটারিস্ট ও কিবোর্ড বাদক পেরি ব্যামন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। দ্য কিউর জানায়, লন্ডনের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন পেরি। ব্যান্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়, অত্যন্ত শান্ত, নিবিড় ও সৃজনশীল একজন মানুষ ছিলেন আমাদের পেরি; যিনি ছিলেন ব্যান্ডের ইতিহাসের এক অপরিহার্য অংশ। পেরি ব্যামন্টের সঙ্গে দ্য কিউরের সম্পর্ক দীর্ঘ চার দশকের। ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে একাধারে গিটার ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করে গেছেন। এরপর ১৯৯০ সালে তিনি ব্যান্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হন। ছিলেন বাঁহাতি গিটারিস্ট। দীর্ঘ ১৪ বছরে ব্যান্ডের হয়ে ৪০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। ১৯৯২ সালের বিখ্যাত অ্যালবাম ‘উইশ’ থেকে শুরু করে ২০০৪ সালের ‘দ্য কিউর’ অ্যালবাম পর্যন্ত অনেক জনপ্রিয় কাজে তার গিটার, সিক্স-স্ট্রিং বে্জ গিটার এবং কিবোর্ডের সুর রয়েছে। মাঝপথে বিরতির পর ২০২২ সালে তিনি আবারও ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। তার মৃত্যুর আগে ব্যান্ডের একটি স্মরণীয় মুহূর্ত ছিল ২০২৪ সালের ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য শো অফ আ লস্ট ওয়ার্ল্ড’ কনসার্টটি। পেরি ব্যামন্টের জন্ম ১৯৬০ সালে লন্ডনে। তার ছোট ভাই ড্যারিল ব্যামন্টও এই ব্যান্ডের ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দ্য কিউর সদস্যরা।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited