শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৫-১২-২৭
বলিউড অভিনেত্রী কাজল। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা। মাঝে বিরতি নিলেও বর্তমানে ফের নিজের চেনা ছন্দে পর্দায় নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বেশ আলোচনা। যেখানে বলিউডের এই গুণী অভিনেত্রীকে দেখা যাচ্ছে জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ। বিশ্বজুড়ে এই প্রজন্মের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। সম্প্রতি সিরিজটির পঞ্চম তথা অন্তিম সিজন মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। এর মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়ে কাজলের সেই রহস্যময় ভিডিও। সেখানে তাকে রক্তাক্ত মুখে দেখা গেছে, যা দেখে নেটিজেনদের অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ দাবি করছেন, সিরিজের ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হয়তো হাজির হয়েছেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। প্রশ্ন জাগে, তবে কি বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নাম লেখালেন কাজল? বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর মতো বড় প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে কাজল এই সিরিজে অভিনয় করেননি। আধুনিক প্রযুক্তির বিস্ময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ -এর মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিনেত্রীর অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য ব্যবহার করে কৃত্রিমভাবে তা ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে সম্পাদনা করা হয়েছে। ভক্তদের একাংশ ভিডিওটি সত্যি ভেবে বিভ্রান্ত হলেও, এটি নিছক একটি ফ্যান-মেড এডিট ছাড়া আর কিছুই নয়। কাজল বর্তমানে কিছু ভারতীয় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং হলিউডের এই সিরিজে তার অভিনয়ের খবরটি পুরোপুরি ভিত্তিহীন।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited