বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

বিনোদন ডেস্ক :    |    ০৬:১৪ পিএম, ২০২৬-০১-০৬

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

চারিদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো চারপাশ। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও। তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি।  ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।  ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’ তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর