বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’

বিনোদন ডেস্ক :    |    ০৬:১৬ পিএম, ২০২৬-০১-০৬

‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিশা তার এক অদ্ভুত ভীতির কথা স্বীকার করেন।  তিনি জানান, শুটিংয়ের পরিবেশ বা লাইট-ক্যামেরার সেট ছাড়া তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন না। এ কারণে অডিশন দিতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন। তার কথায়, ‘আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবেন। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।’ শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি তার। তিশার ভাষ্যমতে, শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি সাবলীলভাবে কাজ করতে পারেন না। কাজের ব্যস্ততা নিয়ে তিশা জানান, বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাননি তিনি। তিনি জানান, কাজের ক্ষেত্রে তানভীর, নিলয় এবং আরশ এই তিন সহকর্মীর মধ্যে মজার ছলে তিনি তানভীরকে 'কিল', নিলয়কে 'হুক আপ' এবং আরশকে বিয়ের জন্য বেছে নেবেন। সহকর্মীদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান এই অভিনেত্রী।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর