বাংলাদেশ   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিমানের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৫৮৪২ কোটি, দিন দিন বাড়ছে বকেয়ার বোঝা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫২ পিএম, ২০২৬-০৯-০৮

বিমানের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৫৮৪২ কোটি, দিন দিন বাড়ছে বকেয়ার বোঝা

দেশের আকাশপথের রাষ্ট্রীয় বাহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি। বছরের পর বছর অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না হওয়ায় ফুলে-ফেঁপে উঠেছে এই বকেয়া। পাঁচটি দেশীয় এয়ারলাইন্স মিলিয়ে বেবিচকের মোট পাওনা এখন ৭ হাজার কোটি টাকার বেশি—যেখানে একাই সিংহভাগ অর্থ আটকে রেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জসহ এই বিপুল বকেয়া নিয়ে আর্থিক চাপ বাড়ছে দেশের বেসামরিক বিমান চলাচল খাতের নিয়ন্ত্রক সংস্থাটির ওপর। সরকার পরিবর্তন হয়, বিমানের প্রশাসন পরিবর্তন হয়। তবে বারবার চাপ দিয়েও বিমান থেকে টাকা আদায় করা যাচ্ছে না।

বেবিচকের অধীন বর্তমানে তিনটি আন্তর্জাতিকসহ মোট আটটি বিমানবন্দর রয়েছে। তাদের আদায় করা অ্যারোনটিক্যাল চার্জগুলোর মধ্যে রয়েছে- বিমানের ল্যান্ডিং চার্জ, রুট নেভিগেশন সার্ভিস চার্জ, বোর্ডিং ব্রিজ ব্যবহার চার্জ ও এমবারকেশন। নন-অ্যারোনটিক্যাল চার্জগুলো হলো- গ্রাউন্ড হ্যান্ডলিং, চেক-ইন কাউন্টার ভাড়া, কার পার্কিং ও এভিয়েশন ক্যাটারিং সার্ভিস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪–২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় এবং ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা দেখিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে তারা লাভ দেখিয়েছিল ২৮২ কোটি। অথচ বেবিচকের প্রায় ৬ হাজার কোটি বকেয়ার পাশাপাশি ২০২৫ সাল পর্যন্ত পদ্মা অয়েলের কাছে বিমানের বকেয়া ছিল ১ হাজার ২৭৭ কোটি ৩৭ লাখ টাকা। নতুন করে তেল কেনার টাকা পরিশোধ করলেও আগের বকেয়া পরিশোধ করেনি বিমান।

বেবিচকের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত বিমানের বিভিন্ন অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জের বকেয়া এবং সারচার্জ মিলে ৫ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৮৭৪ টাকা। তবে পাওনা পরিশোধে তেমন কোনো তোড়জোড় নেই তাদের।

সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বকেয়ার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিল ৩ হাজার ৪৫২ কোটি টাকা, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ১ হাজার ৭৮১ কোটি টাকা, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০৩ কোটি টাকা, যশোর বিমানবন্দরে ১০ কোটি, সৈয়দপুর বিমানবন্দরে ৩৬ লাখ, রাজশাহী বিমানবন্দরে ১ কোটি ৯০ লাখ, কক্সবাজার বিমানবন্দরের ২ কোটি ২৬ লাখ এবং বরিশাল বিমানবন্দরের বিল ৩১ লাখ টাকা।

বিমানের এই বকেয়ার মধ্যে ৫১২ কোটি টাকা ভ্যাট এবং ৫৩ লাখ টাকা ইনকাম ট্যাক্সও রয়েছে। দীর্ঘদিন ধরে এই অঙ্ক পরিশোধ না করায় প্রভাব পড়ছে দেশের রাজস্বে।

বিমানের কাছে বেবিচকের বকেয়া ৫ হাজার ৮৪২ কোটি টাকা— অঙ্কটি শুধু একটি পাওনা নয়, দেশের এভিয়েশন অবকাঠামোর বড় বিনিয়োগের সমান। এই অর্থ দিয়ে কক্সবাজার বিমানবন্দরের ৩ হাজার ৭১০ কোটি টাকার রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের পাশাপাশি ২ হাজার ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পও প্রায় পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব ছিল। দুই প্রকল্পের মোট ব্যয় প্রায় ৫ হাজার ৭২৫ কোটি টাকা। অর্থাৎ বিমানের কাছে আটকে থাকা অর্থ দিয়েই কক্সবাজার বিমানবন্দরের দুটি বড় উন্নয়ন প্রকল্পের প্রায় পুরো অর্থ জোগান দেওয়া যেত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণেও এর চেয়ে ৩ ভাগের এক ভাগ টাকা খরচ হয়েছে। এমনকি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ২১ হাজার ৩৯৯ কোটি টাকার প্রকল্প ব্যয়ের প্রায় ২৭ শতাংশও এই এক বকেয়া থেকে মেটানো যেত।

পাওনা আদায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর সঙ্গে দ্বিমুখী নীতি অনুসরণ করে বেবিচক। এই সারচার্জের দেশে বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়েছে। পুরোনো বকেয়া নিয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে বেবিচকের একসঙ্গে বসে সারচার্জ ও মূল পাওনা সমন্বয়ের একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন
উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম, এভিয়েশন বিশেষজ্ঞ
এদিকে পাহাড়সম বকেয়া থাকার পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনা করতে দিচ্ছে বেবিচক। তবে অন্য এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে বকেয়া পরিশোধ না করলে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধও আরোপ করার নজির রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পাওনা আদায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর সঙ্গে দ্বিমুখী নীতি অনুসরণ করে বেবিচক। এই সারচার্জের দেশে বেশ কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হয়েছে। পুরোনো বকেয়া নিয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে বেবিচকের একসঙ্গে বসে সারচার্জ ও মূল পাওনা সমন্বয়ের একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পাশাপাশি বিমানকে সর্বোচ্চ পাঁচ বছর সময় দিয়ে কিস্তিতে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া যেতে পারে। এতে বেবিচকের পাওনা আদায় হবে এবং এয়ারলাইন্সগুলোর ওপরও অতিরিক্ত চাপ তৈরি হবে না।

বর্তমানে বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইন্সের কাছে ৪১১ কোটি টাকার মতো পাওনা। দীর্ঘদিন ধরে এয়ারলাইন্সটির কার্যক্রম বন্ধ থাকা এবং নিয়মিত পরিশোধ না করায় মূল বিলের তুলনায় সারচার্জ বা জরিমানার পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা প্রায় ৩৯১ কোটি, আর রিজেন্ট এয়ারওয়েজের কাছে পাওনা ৪৫৪ কোটি টাকা। এয়ারলাইন্স দুটির কার্যক্রম বন্ধ থাকা এবং নিয়মিত পরিশোধ না করায় মূল বিলের তুলনায় সারচার্জ বা জরিমানার পরিমাণ বহুগুণ বৃদ্ধি।

বিমানবন্দরগুলোতে বিভিন্ন সেবার বিপরীতে বকেয়া পড়া এই অর্থ আদায়ের জন্য সিভিল এভিয়েশনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

থার্ড টার্মিনাল পরিচালনার প্রস্তাব জমা দিল জাপানি প্রতিষ্ঠান
এ বিষয়ে জানতে চাইলে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, বেবিচক আওতাধীন বিমানবন্দরগুলোর বিভিন্ন খাতের বকেয়া পাওনা আদায়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশি ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বকেয়া পরিশোধের জন্য তাদের ধারাবাহিকভাবে তাগাদা দেওয়া হচ্ছে। অনেক এয়ারলাইন্স এরইমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে এবং বকেয়া পরিশোধের বিষয়ে আলোচনা চলছে। আমরা আশাবাদী যে, পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই বকেয়া পাওনা দ্রুত আদায় করা সম্ভব হবে। এভিয়েশন খাতের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং রাষ্ট্রীয় রাজস্ব আহরণ বাড়াতে বেবিচকের এমন তদারকি ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বেবিচক আওতাধীন বিমানবন্দরগুলোর বিভিন্ন খাতের বকেয়া পাওনা আদায়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশি ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বকেয়া পরিশোধের জন্য তাদের ধারাবাহিকভাবে তাগাদা দেওয়া হচ্ছে
মুহাম্মাদ কাউছার মাহমুদ, সহকারী পরিচালক (জনসংযোগ), বেবিচক
কাগজে কলমে লাভ দেখিয়ে সরকারকে বিভ্রান্ত করছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪–২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় এবং ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা দেখিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে তারা লাভ দেখিয়েছিল ২৮২ কোটি। অথচ বেবিচকের প্রায় ৬ হাজার কোটি বকেয়ার পাশাপাশি ২০২৫ সাল পর্যন্ত পদ্মা অয়েলের কাছে বিমানের বকেয়া ছিল ১ হাজার ২৭৭ কোটি ৩৭ লাখ টাকা। নতুন করে তেল কেনার টাকা পরিশোধ করলেও আগের বকেয়া পরিশোধ করেনি বিমান।

২০০৯-১০ অর্থবছর থেকে পদ্মা অয়েলের টাকা বকেয়া রাখা শুরু করে বিমান। ২০২০ সালে বকেয়ার পরিমাণ দাঁড়ায় ২১০০ কোটি টাকায়। এ বছরগুলোতে বিমান প্রতি মাসে ৩০০ কোটি টাকার জেট ফুয়েল কিনত। কিন্তু পরিশোধ করত ২০ কোটি টাকার মতো। হঠাৎ সে সময় দেশে করোনা মহামারি শুরু হলে এভিয়েশন খাতের লোকসানের কথা উল্লেখ করে বকেয়া মওকুফের আবেদন করে বিপিসি ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিমান। তবে বিল মওকুফের আবেদন খারিজ করে বিপিসি। 
২০০৮ সালে প্রায় ১৮০০ কোটি টাকার পাহাড়সম দেনায় পড়ে বিমান। ওই সময় অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করে ১ হাজার ২১৬ কোটি টাকার সারচার্জ মওকুফ পায় প্রতিষ্ঠানটি। বাকি ৫৭৩ কোটি টাকা পরিশোধ করে দায়মুক্তি পায়। ২০১৭ সালেও তাদের বকেয়া ১ হাজার ৭০০ কোটি টাকা মাফ করে দেয় বেবিচক। তবে এবার আর মাফ পাচ্ছে না তারা।
বর্তমানে ছোট ছোট কিস্তিতে টাকা পরিশোধের চেষ্টা করছে বিমান। তবে বিপিসি জানায়, এই পরিস্থিতি চলতে থাকলে বকেয়া পরিশোধে ১৫-১৬ বছর লেগে যাবে বলে জানিয়েছে পদ্মা অয়েল।

রিটেলেড নিউজ

সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

সেনবাগে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা নিহত ও মেয়ে আহত

শফকত সাদিয়া আহমেদ : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়à...বিস্তারিত


কুয়াকাটা সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটা সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : পটুয়াখালী জেলা প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল সম্পন্ন হওয়ার পর সমুদ্...বিস্তারিত


সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন

সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি: সিলেটে প্রতিদিন বাড়ছে সবজি মাছ ও মুরগির সহ নিত্যপণ্যের দাম। জিনিসের দাম বাড়লে, বà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আà...বিস্তারিত


কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, ২৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ

কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, ২৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে ২৩৫৯ লিটারের বেশি বিদেশি মদ ও বিয়াà...বিস্তারিত


ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক হোসেন হত্যা মামলায় à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: