বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সাবেক সেনা কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:১২ পিএম, ২০২৬-০৬-০২

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে সাবেক সেনা কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী (মঙ্গলবার পদত্যাগকৃত) দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মনীষ দেওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বিস্ফোরক দাবি করেছেন।
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করে সৃষ্ট মতবিরোধের জেরেই দীপেন দেওয়ানকে পদত্যাগ করতে হয়েছে।
মনীষ দেওয়ানের দাবি, আসন্ন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনি নিজেই মনোনয়নের জন্য সুপারিশপ্রাপ্ত ছিলেন এবং দীপেন দেওয়ান তার নাম সুপারিশ করেছিলেন। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক হিসেবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছেন।
অপরদিকে, তার অভিযোগ অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছিলেন। চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয় এবং শেষ পর্যন্ত সেই বিরোধই দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি করেন তিনি।
স্ট্যাটাসে মনীষ দেওয়ান লিখেছেন, “শুধু সুপারিশের এই যুদ্ধে আমাদের পূর্ণমন্ত্রী, পাহাড়ি-বাঙালির প্রাণপ্রিয় নেতা, সর্বোচ্চ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হেরে গেছেন। এমনকি তাঁর ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে পদত্যাগপত্র আদায় করা হয়েছে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। অল্প সময়ের মধ্যেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে পড়ে। পাহাড়ি অঞ্চলের বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যম পেজেও এটি ব্যাপকভাবে শেয়ার করা হয়। অনেকেই দীপেন দেওয়ানের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এদিকে পার্বত্য রাজনীতির গুরুত্বপূর্ণ এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাঙামাটি জেলা পরিষদের নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক আগামী দিনে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
তবে মনীষ দেওয়ানের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর