শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৪১ পিএম, ২০২৫-১১-২৩
জেলায় আজ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯নং সংসদীয় আসনে (রাঙ্গামাটি) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
আজ রোববার দুপুরে দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এডভোকেট দীপেন দেওয়ান মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু ও জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ প্রাপ্তি, শয্যা সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়ন কাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন।
এ সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটির বাসিন্দারা যাতে উন্নত চিকিৎসা সেবা পান এবং হাসপাতালে সেবা আরও সহজলভ্য হয় তার জন্য আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited