বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৭ কোটি টাকা লোপাট, ৭ মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৮ পিএম, ২০২৬-০১-১২

কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৭ কোটি টাকা লোপাট, ৭ মামলা

কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ঋণের ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা ৭টি দায়ের করা হয়েছে বলে সংস্থাটি মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। আসামিদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চকবাজার শাখায় মোহাম্মদ হোছন নামীয় ব্যক্তিকে হোছন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, নুরুল আলমকে কর্নফুলী এম্পোরিয়ামের স্বত্বাধিকারী, মোহাম্মদ জহির উদ্দিনকে জহির ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, ব্যাংকের পোর্ট শাখায় মিজানুর রহমান ক্যাটস আইয়ের স্বত্বাধিকারী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পাহাড়তলী শাখায় শাহজাহানকে শাহ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, মো. হারূনুর রশিদকে হারুন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এবং ব্যাংকটি বহদ্দারহাট শাখায় অমিত মল্লিককে মল্লিক অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী দেখিয়ে ঋণের আসল ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি, সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ব্যক্তিদের নামে ৭টি চলতি হিসাব খুলে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। আসামিরা হলেন— সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, জুনিয়র অফিসার সারাবান তহুরা, এক্সিকিউটিভ অফিসার জেসমিন সুলতানা, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, জুনিয়র অফিসার ইমতিয়াজ মাহবুব, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকো, আলোক ইন্টারন্যাশনালের মালিক প্রদীপ কুমার বিশ্বাস, কর্মচারী, বি অ্যান্ড বি ইলেকট্রনিক্স মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী মো. দিদারুল আলম চৌধুরী ও মো. সুমনসহ মোট ৯৪ জনকে ৭ মামলায় আসামি করা হয়েছে। এদের অনেকেই সাত মামলার আসামি বলে জানা গেছে।  দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের দিয়ে সিন্ডিকেট গড়ে তুলে ওই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন বলে এজাহারে বলা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর