শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৯ পিএম, ২০২৬-০১-১৩
আনোয়ারা উপজেলায় সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টির বেশি মামলার পলাতক আসামি মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে। পুলিশ জানায়, কান্দরিয়া খালের ওপর নির্মাণাধীন একটি স্লুইসগেটের কাজ শুরু হওয়ার পর থেকেই সোহেল ও তার সহযোগীরা ঠিকাদারের কাছে ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিলেন। গত ৫ জানুয়ারি তারা নির্মাণসামগ্রী ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮) ও মো. হাছান (২৪) সহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited