বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৬ পিএম, ২০২৬-০১-১৫

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার কার্যকর সমন্বয়ের মাধ্যমেই সবুজ শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। টেকসই ভবিষ্যৎ গড়তে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন : সবুজ শিল্পের জন্য উদ্ভাবন ও প্রযুক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের সমন্বয় যেখানে ঘটছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা উদ্যোগই ভবিষ্যতের টেকসই সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এ ধরনের সম্মেলন তরুণ গবেষক, শিক্ষার্থী এবং অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে জ্ঞান বিনিময় ও আন্তঃবিভাগীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে সি আর আবরার বলেন, সবুজায়নকে কেবল প্রতীকী কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখলে চলবে না। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে বিজ্ঞানভিত্তিক সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশে বিজ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশ জোরদার করতে বিশ্ববিদ্যালয়, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গবেষণার ফলাফলকে বৃহৎ পরিসরে প্রয়োগ ও বাস্তবায়ন করা সম্ভব হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব মেধাস্বত্ব সংরক্ষণে ব্যর্থ হলে আমরা উদ্যোক্তা না হয়ে কেবল ভোক্তায় পরিণত হব। অথচ আমাদের প্রতিভার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর