শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৬ পিএম, ২০২৬-০১-১৭
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার আহবায়ক তাজ উদ্দীনকে আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হককে সদস্য সচিব করে রাজশাহী বিভাগীয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাড. কাজী মাও. মোঃ আবুল হোসেনের স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়। রাজশাহী বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় কমিটির সদস্য মাও. আবু ত্বহা, রাজশাহী জেলা সদস্য সচিব নুরুল আলম, রাজশাহী মহানগরের আহবায়ক আবিদ হাসান মুন্না, সদস্য সচিব ফরহাদুল ইসলাম, নওগাঁ জেলার আহবায়ক মুহাম্মাদ সিকান্দার আলী, সদস্য সচিব আমিনুল ইসলাম, জয়পুরহাট জেলার আহবায়ক লোকমান হোসাইন, সদস্য সচিব শহিদুল ইসলাম, বগুড়া জেলার আহবায়ক জাকারিয়া, সদস্য সচিব একরামুল হক, সিরাজগঞ্জ জেলার আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব নূরনবী হোসাইনী, চাপাইনবাবগঞ্জ জেলার আহবায়ক আসাদুজ্জামান, সদস্য সচিব দুরুল আলম, পাবনা জেলার আহবায়ক গোলাম মোস্তফা চাঁদ, সদস্য সচিব রেজাউল করিম, নাটোর জেলার আহবায়ক রিয়াজুল হক মমিন ও সদস্য সচিব শফিকুল ইসলাম।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited