শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:২২ পিএম, ২০২৬-০১-১৮
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে আলোচিত মাইন উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আল আমিন সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন সাগর সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি গত বছরের ১৩ অক্টোবর সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সীতাকুণ্ড থানার হত্যা মামলার অন্যতম আসামি মো. আল আমিন সাগর শোলকবহর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আল আমিন সাগরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এবং সীতাকুণ্ড থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited