শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩২ পিএম, ২০২৬-০১-১৮
বিনা অনুমতিতে ৬৫ দিন অনুপস্থিত থাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ ফারুকুল ইসলামকে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ছুটি ভোগ না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগের আবেদন করেন, যা মঞ্জুর করা হয়। অনুমোদিত ছুটির মেয়াদ ১৯ অক্টোবর তারিখে শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান না করে ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে ৬৫ দিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি সরকারি কর্মচারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী পলায়নের সামিল। এ বিধিমালা অনুযায়ী সাময়িকভাবে বরাখাস্ত করা হলো। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited