শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:২৪ পিএম, ২০২৬-০১-১৯
বাংলাদেশ জলবায়ু ঝুঁকির সম্মুখসারিতে অবস্থান করছে। এ বাস্তবতায় অভিযোজনের কোনো বিকল্প নেই। এটি কোনো দূরবর্তী ধারণা নয়, বরং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে অগ্রাধিকার দেওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘অভিযোজন অর্থায়ন বিষয়ক মাস্টারক্লাস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। তিনি বলেন, সচেতনতা থেকে বাস্তবায়ন, পরিকল্পনা থেকে বিনিয়োগ এবং বিচ্ছিন্ন প্রকল্প থেকে বৃহৎ পরিসরে কার্যকর সমাধানে রূপান্তরের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি নির্ধারক ভূমিকা রয়েছে। এই মাস্টারক্লাসটি বাস্তবধর্মীভাবে জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নকশা করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু অর্থায়ন বিশেষত অভিযোজন অর্থায়ন এবং ব্যাংকিং ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি করা হবে। পাশাপাশি জাতীয় অগ্রাধিকারসংগত ব্যাংকযোগ্য ও টেকসই অভিযোজন প্রকল্প শনাক্তকরণ, মূল্যায়ন ও কাঠামোবদ্ধ করার সক্ষমতা গড়ে তোলা হবে। এ ছাড়া ঋণ মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিবেচনা সংযোজনের দক্ষতা আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সিনিয়র প্রোগ্রাম অফিসার এম. মোসলেহ উদ্দিন, বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সহকারী অধ্যাপক তাহমিনা রহমান প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited