বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দেড় মাস পর ৫০০০ ছাড়াল সূচক, নতুন বছরে বড় উত্থান

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:২৮ পিএম, ২০২৬-০১-১৯

দেড় মাস পর ৫০০০ ছাড়াল সূচক, নতুন বছরে বড় উত্থান

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে ডিএসইতে যে কয়টি সিকিউরিটিজের দরপতন হয়েছে, তার চেয়ে প্রায় ৭ গুণ বেশি সংখ্যকের দাম বাড়ায় নতুন বছরে সূচকে সবচেয়ে বড় উত্থান হয়েছে। এতে প্রধান সূচক ডিএসইএক্স দেড় মাসের বেশি সময় পর পাঁচ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। এক্সচেঞ্জটির লেনদেনেও চাঙাভাব দেখা গেছে। অপর পুঁজিবাজার সিএসইতেও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। এ বাজারেও লেনদেন বেড়েছে। অন্তর্বর্তী সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্বে শুরু থেকেই পুঁজিবাজারে আস্থাহীনতার বিষয়টি বারবার আলোচনায় এসেছে। বাজারে বড় বিনিয়োগকারীরা অনেকটা সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণ করছেন, এমনটাই ধারণ বিশ্লেষকদেরও। এতে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বাজার নিম্নমুখী আচরণ করছে। এর মধ্যেই হঠাৎ আজ রোববার পুঁজিবাজারে নতুন বছরের সবচেয়ে বড় উত্থান হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকটির এই অবস্থান গত ২৭ নভেম্বরের পর সর্বোচ্চ, ওইদিন সূচকটি ৫ হাজার ২৮ পয়েন্টে ছিল। এরপর সূচকটি আর ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করতে পারেনি। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন, ডিএসইতে মোট ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ৮৬২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭০০ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৭৩ লাখ টাকা।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর