বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সুতা আমদানিতে শুল্কারোপের সুপারিশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:২৯ পিএম, ২০২৬-০১-১৯

সুতা আমদানিতে শুল্কারোপের সুপারিশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ

প্রতিবেশী দেশ থেকে কটন সুতা আমদানিতে বন্ড-সুবিধা প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বস্ত্রকল (বাংলাদেশের স্পিনিং মিলগুলোর) মালিকদের প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে এই সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ তৈরি পোশাকশিল্পের মালিকদের। এ সুপারিশ বাস্তবায়িত হলে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের ধাক্কা আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বন্ড-সুবিধা থাকবে কি থাকবে না— এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। তাই সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় বন্ড-সুবিধা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে চিঠি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতার ওপর বন্ড-সুবিধা প্রত্যাহার চেয়ে সুপারিশ করেছে। বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পক্ষ থেকে দুই দফা বাণিজ্য মন্ত্রণালয়ে বন্ড-সুবিধা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ আবেদনের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন তৈরি করে সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি), যা গত ৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা হয়। সেই প্রতিবেদনের আলোকে সম্প্রতি এনবিআরে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিটিএমএ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ভারত থেকে কম দামে প্রচুর পরিমাণে সুতা আমদানি হচ্ছে। এতে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সংকটে পড়েছে। প্রায় ১২ হাজার কোটি টাকার সুতা অবিক্রীত অবস্থায় পড়ে আছে। অনেকেই বাধ্য হচ্ছে তাদের স্পিনিং মিলগুলো বন্ধ করে দিতে। এমন পরিস্থিতিতে সুতা আমদানিতে বন্ড-সুবিধা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। তবে, কী ধরনের বন্ড-সুবিধা প্রত্যাহার হলে সেটি বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্প উভয়ের জন্য ভালো হবে সে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও একটি সমঝোতা হয়েছিল। অথচ, বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে সেই বিষয়গুলো না থাকায় অসন্তোষ প্রকাশ করছে তৈরি পোশাক শিল্পের মালিকরা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে আগামীকাল সোমবার যৌথ সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সংগঠন দুটির নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক শিল্পের উপর বিরূপ প্রভাব পড়বে ও গভীর সংকটের সৃষ্টি হবে। এ বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের সঙ্গে একটা আলোচনা হয়েছিল। আলোচনায় যেভাবে সমঝোতা হয়েছিল, ঠিক ওইভাবে চিঠিটি ইস্যু হয়নি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল শুধুমাত্র ১০ থেকে ২৮ কাউন্টের কটন সুতায় শুল্কারোপের প্রস্তাব করা হবে। কিন্তু, চিঠিতে বিভিন্ন ধরনের সুতায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতায় শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে। এতে তৈরি পোশাক শিল্পের মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’ জানা গেছে, গত মাসে বিটিএমএ-র একজন সাবেক সভাপতির বাসায় বিজিএমইএ ও বিকেএমইএ-র শীর্ষ নেতারা ভারতীয় সুতা আমদানির ওপর বিধিনিষেধ আরোপে সরকারের কাছে দাবি উত্থাপনে সমঝোতায় পৌঁছান। তখন সমঝোতা হয় ১০-২৮ কাউন্টের সুতায় সেফগার্ড শুল্ক চাওয়া হবে। তবে, শেষ পর্যন্ত বিটিএমএ ১০-৩০ কাউন্টের সুতায় সেফগার্ড শুল্ক দাবি করে। পোশাকশিল্পে ২৯ ও ৩০ কাউন্টের সুতাই বেশি লাগে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির বহুমাত্রিক বিশ্লেষণ করছি। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, রপ্তানিমুখী পোশাকশিল্পকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে সুতা আমদানিতে বন্ড-সুবিধা দেয় বাংলাদেশ। এ ব্যবস্থায় শুল্ক ও কর ছাড় পেয়ে কম খরচে কাঁচামাল আনতে পারেন উদ্যোক্তারা, যা উৎপাদন ব্যয় কমায় এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়তা করে। আমদানি করা সুতা দিয়ে তৈরি পণ্য নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করতে হয়। কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বন্ডেড গুদামে সুতা সংরক্ষণ করা যায়। বর্তমানে ভারত থেকে আমদানি হওয়া সুতাই দেশের বেশিরভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহার হয়। ৩০ কার্ডের এক কেজি সুতা বাংলাদেশি মিলগুলো বিক্রি করে প্রায় ৩ মার্কিন ডলারে, যা ভারতীয় উৎপাদকেরা বিক্রি করে দুই ডলার ৬০ সেন্টে। মূলত কম দামের কারণেই বাংলাদেশের উদ্যোক্তারা ভারতের সুতা আমদানি করেন।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর