শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৯ পিএম, ২০২৬-০১-২০
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাসের মাথায় পরিচয়পত্র পেশ করলেন তিনি। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে (ইস্তানা নেগারা) মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গত বছরের ৬ অক্টোবর হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন। ১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা মঞ্জুরুল করিম ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন। তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ান মিশনে দায়িত্ব পালন করেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited