শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:৩৪ পিএম, ২০২৬-০১-২০
চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রকাশিত দুষ্কৃতিকারীদের তালিকায় রয়েছে তার নাম। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নুর ইসলামের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, পিচ্চি জাহিদ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া বাজালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি জানান, পিচ্চি জাহিদকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে দুটি হত্যা মামলা ও দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited