শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৮ পিএম, ২০২৬-০১-২০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন। জবাবে কমিশনের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, আপিল শুনানি ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি মূলত নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা কমিশন কর্তৃক গৃহীত প্রস্তুতিসহ সম্প্রতি শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘মিস-ইনফরমেশন’ (ভুল তথ্য) এবং ‘ডিস-ইনফরমেশন’ (অপপ্রচার) ইসি কীভাবে হ্যান্ডেল করছে, সে বিষয়ে তারা গভীর আগ্রহ দেখিয়েছেন। বৈঠকে সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে সচিব বলেন, নির্বাচনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের যে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, তা তাদের সামনে তুলে ধরা হয়েছে। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। এ প্রসঙ্গে সচিব বলেন, সারাদেশ থেকে তথ্যগুলো আসার পর সেগুলো কম্পাইল করতে আমাদের কিছুটা সময় লাগবে। ফলে কতজন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকছেন, সেই সঠিক পরিসংখ্যানটি আগামীকাল (বুধবার) জানা যাবে। নির্বাচন কমিশন আগামী ২৫ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে একটি বড় ধরনের প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে বলেও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited