বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় আগুন, পুড়লো ৭ বসতঘর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩৮ পিএম, ২০২৬-০১-২১

রাঙামাটির পাবলিক হেলথ এলাকায় আগুন, পুড়লো ৭ বসতঘর

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে জাফর মিস্ত্রির বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্তরা। ‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ১৫ সদস্যবিশিষ্ট একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। ‎ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোহাম্মদ আলী বলেন, ঘটনার সময় আমরা পরিবারের চারজন সদস্য বাসায় ছিলাম। হঠাৎ পাশের ভাড়া দেওয়া ব্যাচেলরদের রুম থেকে ধোঁয়া বের হতে দেখি। আমি লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আগুন দেখতে পাই এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাইরে চলে আসি। তিলে তিলে গড়া আমার সবকিছুই শেষ হয়ে গেছে। ‎অপর এক প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, বিকেল পাঁচটার দিকে হঠাৎ আগুন, আগুন বলে সবাই চিৎকার করতে থাকে। বাইরে বের হয়ে দেখি আমার কয়েক ঘর পরেই আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করি। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ‎রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাশ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সাতটি বসতঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ চলছে। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। ‎অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর