শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৩৮ পিএম, ২০২৬-০১-২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এবং সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় জেলার রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রশিক্ষণে ংশগ্রহনকারী সকল প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited