শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৬-০১-২৬
‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। রোববার (২৫ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ১০ ধারায় সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের গঠন ও কার্যাবলীর বিষয়ে উল্লেখ করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে- নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশন থাকবে- প্রধান বিচারপতি এ কমিশনের চেয়ারপার্সন হবেন। এছাড়া কমিশনে থাকবেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও অ্যাটর্নি জেনারেল। এখন অধ্যাদেশ সংশোধন করে আইন উপদেষ্টা বা মন্ত্রীর পরে 'বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি' যুক্ত করা হয়েছে। অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ কমিশনে থাকবেন। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে কমিশনের কার্যাবলীর বিষয় বলা হয়েছে, কমিশন দেশের বিচার প্রশাসনের উন্নয়ন এবং বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও পরামর্শ দিবে। কমিশন নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited