বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভোলায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:১৯ পিএম, ২০২৬-০১-২৬

ভোলায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ছাড়া, বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সোহাগ (২২) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার-সংলগ্ন ডা. আহাজার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার বাসিন্দা শিল্পী রানী (৫৫) ও তুষার দাস (২৫)। তবে  অটোরিকশা চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া, এদিন দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিনের টগবী রাস্তার মাথা-সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার সেলিমের ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সিয়াম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপরদিকে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে লালমোহনের দিকে আসছিল অটোরিকশাটি। এ সময় বাস এবং অটোরিকশা ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় আসলে সংঘর্ষে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে রিকশার চালকসহ আরও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি বলেন, নিহত তিনজনের মধ্যে সবাই অটোরিকশায় ছিলেন, এদর মধ্যে একজন চালক। খবর পাওয়ার ২-৩ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের জরুরি ভিক্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সোহাগ ও সিয়াম দুজনে মিলে মোটরসাইকেল যোগে উদয়পুর রাস্তার মাথা থেকে মনিরামের দিকে যাচ্ছিলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর অবস্থায় সিয়ামকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। থানায় এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর