বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ডিসি-এসপিকে হুমকি : অটো জেনারেটেড নম্বর থেকে কল করলে শনাক্ত করা যায় না : স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৭ পিএম, ২০২৬-০১-২৭

ডিসি-এসপিকে হুমকি : অটো জেনারেটেড নম্বর থেকে কল করলে শনাক্ত করা যায় না : স্বরাষ্ট্র সচিব

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি অটো জেনারেটেড নাম্বার থেকে আসে ফলে আইডেন্টিফাই করে পাওয়া যায় না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকির বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না– জানতে চাইলে সচিব নাসিমুল গনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। অনেক ক্ষেত্রেই অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে এ ধরনের কল করা হয়, যা সহজে শনাক্ত করা যায় না। তবে আমরা এ ব্যাপারে সতর্ক অবস্থানে আছি।’ র‍্যাবের জন্য গাড়ি কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমরা সরকারের টাকা সরকারের ঘরেই রাখছি। প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশের প্রথম এবং সরকারি মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। সে কারণেই আমরা তাদের কাছ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি।’ নির্বাচনের আগেই এসব গাড়ি আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘গাড়ি কেনা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। আজ কেবল আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। এখন প্রক্রিয়া শেষে গাড়িগুলো আসতে সময় লাগবে। তারা জাপান থেকে যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর তো অত টাকা নেই যে অর্ডার পাওয়ার আগেই মালামাল এনে বসে থাকবে।’ নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প ‘সিলগালা’ করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব তা নাকচ করে দেন। তিনি বলেন, ‘ক্যাম্পের ভেতরে মানুষ কেন যাতায়াত করতে পারবে না? তারা তো জীবিকার প্রয়োজনে যাতায়াত করে। তবে এখন সবার কাছে কার্ড রয়েছে, যা স্ক্যান করে তারা যাতায়াত করবে।’ নির্বাচন নিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাড়তি কোনো দুশ্চিন্তা নেই বলেও এ সময় সাফ জানিয়ে দেন নাসিমুল গনি।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর