বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে ভারতের নাগরিকদের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:৪৮ এএম, ২০২৬-০১-২৯

বাংলাদেশে ভারতের নাগরিকদের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যাতায়াত ও ব্যয় হঠাৎ করেই বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় চার গুণ বেশি অর্থ ব্যয় করেছেন। একই সময়ে ভারতের নাগরিকদের ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেশের ভেতরে বিদেশি নাগরিকদের এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেন ১৯৯ কোটি ৭ লাখ টাকা। পরের মাস নভেম্বরে এই ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৬০ কোটি টাকায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় বাড়ে ১৬১ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যয় চার গুণ
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছিলেন ৪৪ কোটি টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৮৪ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে ব্যয় বেড়েছে ১৪০ কোটি টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে এই ব্যয় ছিল ৩৮ কোটি টাকা।
ভারতের নাগরিকদের ব্যয় কমেছে
অন্যদিকে ভারতের নাগরিকদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। গত বছরের অক্টোবরে ভারতের নাগরিকরা বাংলাদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছিলেন ১৮ কোটি ৭ লাখ টাকা। নভেম্বরে সেই ব্যয় কমে দাঁড়ায় ১৭ কোটি ৯ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে প্রায় ৮০ লাখ টাকা কম ব্যয় হয়েছে।
যুক্তরাজ্য ও চীনের ব্যয় বেড়েছে
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর ক্রেডিট কার্ড ব্যয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের নাগরিকরা। অক্টোবরে তারা ব্যয় করেছিলেন ২১ কোটি টাকা, যা নভেম্বরে বেড়ে ২৭ কোটি টাকায় দাঁড়ায়।
চীনের নাগরিকদের ব্যয়ও বেড়েছে। অক্টোবরে যেখানে ব্যয় ছিল ৫ কোটি টাকা, নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি টাকায়।
নির্বাচন ও ব্যবসা—দুই কারণেই ব্যয় বাড়তে পারে
এ বিষয়ে অর্থনীতি বিশ্লেষক হেলাল আহমেদ জাগো নিউজকে বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যয় বাড়ার পেছনে মূলত দুটি কারণ থাকতে পারে। একটি হলো ব্যবসায়িক উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশে আসা। অন্যটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদল ঢাকায় আসছে। এ কারণেই ব্যয় বেড়েছে বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব আগের তুলনায় কমেছে। এর প্রতিফলন ক্রেডিট কার্ড লেনদেনের তথ্যেও দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা নেই
হঠাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যয় এতটা বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ঠিক কী কারণে এতটা বেড়েছে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে বিষয়টি দেখা যাবে।
বিদেশে বাংলাদেশিদের ব্যয় কমেছে
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের অক্টোবর মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ব্যয় করেছিলেন ৫৩৪ কোটি ২ লাখ টাকা। নভেম্বরে তা কমে দাঁড়ায় ৫১১ কোটি ২ লাখ টাকায়। অর্থাৎ এক মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে ২৩ কোটি টাকা।
নভেম্বরে বিদেশে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে—৬৯ কোটি ৮ লাখ টাকা। এরপর সিঙ্গাপুরে ৫৩ কোটি ২ লাখ, থাইল্যান্ডে ৫২ কোটি ৩ লাখ, যুক্তরাজ্যে ৪৭ কোটি ২ লাখ, মালয়েশিয়ায় ৩৫ কোটি এবং ভারতে ৩৪ কোটি টাকা ব্যয় হয়েছে।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর