শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৬-০১-৩১
সেতু বিভাগের অধীন বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রক্সি দেওয়ার দায়ে তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এলাকায় বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু (রোল: ১১০০৫৫২)–কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ছাড়া অফিস সহায়ক পদের পরীক্ষার্থী রিপন মিয়ার (রোল: ১৪০১৭৫৬) পরিবর্তে প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. আবুল বাসার, বাবা আব্দুর গাফ্ফার, কেন্দুয়া পৌরসভা, নেত্রকোণা এবং আমির ফয়সাল, বাবা আব্দুল কাইয়ুম, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার বিষয়টি সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited