শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২৬-০২-০২
সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে কাজিপুর উপজেলার আলমপুর বাজার, মেঘাই বাজার, সালাহভোরা বাজার ও শিমুলদাইর বাজার এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ওলামা দল সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও কাজিপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিকী, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, কাজিপুর উপজেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব মোঃ মজনু মিয়াসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে শেখ মোঃ এনামুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা একজন পরীক্ষিত, জনবান্ধব ও নৈতিক নেতৃত্বের প্রতীক। ইসলামি মূল্যবোধ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এটাই ওলামা দলের প্রত্যাশা।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় বলে দলীয় নেতারা দাবি করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited