বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২৬-০২-০২

সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান

খুলনা প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খুলনা শিল্প কলকারখানা আজ ধ্বংস করে দিয়ে গেছে লুটেরা সরকার। আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে এই রুগ্ন শিল্পকে আবার বিকশিত করবো ইনশাআল্লাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমিরের এক্স আ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে তারেক রহমান বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না। এরা আর যাই হোক দেশের কল্যাণ করতে পারে না। এদের থেকে জনগণ সচেতন থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির রাজনৈতিক দল হিসেবে অতীতেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। একইভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করলে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠন করতে হলে দল, মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায় কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষ তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয়, এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছিল। আজ সময় এসেছে, বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য অবস্থান গ্রহণ করেছে।বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত একযুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল, ১২ তারিখে ইনশাআল্লাহ সেই অধিকার প্রয়োগ করবে। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। জনসভায় বক্তব্য রাখেন, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের আলি আসগর লবী, সাতক্ষীরা-১ আসনের হাবিবুর রহমান হাবীব, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বেগম হালিমা আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেসিসির সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-১ আসনের আমীর এজাজ খান, খুলনা-৬ আসনের মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা-৩ আসনের কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-২ আসনের আব্দুর রউফ, সাতক্ষীরা-৪ আসনের ড. মনিরুজ্জামান, বাগেরহাট-৩ আসনের ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সোমনাথ দে, বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর