বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বড়পুকুরিয়া কয়লাখনিতে পুরাতন মালামাল বিক্রিতে নয়-ছয়, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৫ পিএম, ২০২৬-০২-০৫

বড়পুকুরিয়া কয়লাখনিতে পুরাতন মালামাল বিক্রিতে নয়-ছয়, অনুসন্ধানে দুদক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে বিভিন্ন ধরনের অকেজো ঘোষিত লৌহ, রাবার ও তামা জাতীয় মালামাল বিক্রিতে ১০ থেকে ১৫ কোটি টাকার সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর দিনাজপুর জেলা কার্যালয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন। দুদক সূত্রে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. (বিসিএমসিএল) ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সংরক্ষিত বিভিন্ন ধরনের অকেজো ঘোষিত লৌহ, রাবার ও তামা জাতীয় মালামাল ওজনের ভিত্তিতে এবং খুচরা যন্ত্রাংশ নিলামে বিক্রয়ের জন্য ২০২৪ সালের মার্চ মাসে দরপত্র আহ্বান করেন। সেই দরপত্রে নির্দিষ্ট ১২টি প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে দরপত্র আহ্বান করে মালামাল বিক্রয় করা হয়েছে। দরপত্রের ধারাবাহিকতায় লৌহ জাতীয় মালামাল ৫৯৯৯ টন যার একক দর ৩০ টাকা, রাবার জাতীয় মাল ২৫ টন যার একক দর ৪ টাকা, তামা জাতীয় মালামাল ২.৫ টন যার একক দর ৫৭৩ টাকা নির্ধারণ করে পণ্য বিক্রয় হয়। অথচ ওই বছরের জানুয়ারি মাসে পেট্রোবাংলার অধীন কোম্পানি মধ্যপাড়া গ্রানাই মাইনিং কোম্পানি লি. তাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় লৌহ, রাবার ও তামা জাতীয় মালামালের একক দর ছিল লৌহ ৪২ টাকা, রাবার ১৫ ও তামা পিতল ৫০০ টাকা। লি. দরপত্রে অর্থাৎ সবাইকে দরপত্রের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। দরপত্রে প্রতিযোগিতা হওয়ায় ৪২ টাকার লৌহ ৫৭ টাকা দরে বিক্রয় হয় এবং অন্যান্য মালামালের দর বৃদ্ধি পাওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। অভিযোগ বলছে, পেট্রোবাংলার অধীন কোম্পানি বড়পুকুরিয়া কয়লা খনিতে তার বিপরীত দরপত্রে প্রতিযোগিতা না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। সবাই অংশগ্রহণে দরপত্র করা হলে সরকার অন্তত ১০ থেকে ১৫ কোটি টাকা বেশি রাজস্ব পেত। অর্থাৎ ওই পরিমাণ অর্থ থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে বা ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর