শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৫৯ পিএম, ২০২৬-০২-০৫
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রোহিঙ্গা কলোনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৮ জন অবৈধ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানে বার্মা কলোনি নামে পরিচিত রোহিঙ্গা বসতিকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথবাহিনী। পরে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাটিকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ বসবাসকারীদের শনাক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি)–এর তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited