বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৪ পিএম, ২০২৬-০২-০৭

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে অভিমত দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তারা বলেন, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ থেকে শুরু করে স্ট্যাডি ডিজাইন, স্যাম্পল সাইজ নির্বাচন, তথ্য সংগ্রহ ও ডাটা বিশ্লেষণের প্রতিটি ধাপে প্রোটোকল অনুসরণ না হলে গবেষণার ফল প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগ আয়োজিত গবেষণা প্রোটোকল রচনায় দক্ষতা বৃদ্ধিমূলক ‘হাউ টু রাইট রিসার্চ প্রোটোকল’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।  সভাপতির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা গবেষণায় এথিক্যাল কমপ্লায়েন্স নিশ্চিত করা এখন সময়ের দাবি। রোগীর নিরাপত্তা, সম্মতি এবং তথ্যের গোপনীয়তা রক্ষা না করে কোনো গবেষণা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি তরুণ গবেষকদের শুরু থেকেই সঠিক প্রোটোকল অনুসরণ করে গবেষণা পরিচালনার আহ্বান জানান। কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম। তিনি বলেন, গবেষণা প্রোটোকল কেবল একটি আনুষ্ঠানিক নথি নয়; এটি পুরো গবেষণার রোডম্যাপ। প্রোটোকলে যদি গবেষণার লক্ষ্য, পদ্ধতি ও এথিক্যাল বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে সেই গবেষণা আন্তর্জাতিক মানদণ্ডেও টেকসই হয় না। কর্মশালায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান (জিএইচপিডি) অধ্যাপক ডা. মো. গোলাম আজম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা। এ সময় তারা গবেষণা নকশা নির্বাচন, উপযুক্ত স্যাম্পল সাইজ নির্ধারণ এবং ডাটা কালেকশনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন। কর্মশালায় গবেষণা প্রোটোকল লেখার ধাপ, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, স্ট্যাডি ডিজাইন নির্বাচন, স্যাম্পল সাইজ হিসাব, ডাটা সংগ্রহের কৌশল এবং এথিক্যাল ইস্যুগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে গবেষণায় সাধারণ ভুল ও তা এড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এতে বিএমইউসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আরও বলেন, কর্মশালাটি গবেষণা কাজে সরাসরি প্রয়োগযোগ্য জ্ঞান দিয়েছে এবং ভবিষ্যৎ গবেষণায় এথিক্যাল ও বৈজ্ঞানিক মান বজায় রাখতে সহায়ক হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর