শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৬-০২-০৮
জবানবন্দিতে সেনাবাহিনীকে নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া গিবত গেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন ইকবাল করিম। নাজনীন নাহার বলেন, জিয়াউল আহসানের মামলায় আজ জবানবন্দি দিতে এসেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার জবানবন্দি এখনও শেষ হয়নি। একটি গৌরবময় অধ্যায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। দেশ গঠনে, বিপদে-আপদে বা কোনো সংকটে পড়লে আমরা সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। দীর্ঘ ৪০ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন ইকবাল করিম ভূঁইয়া। তিনি সেনাপ্রধান ছিলেন। অথচ এই সেনাবাহিনী সম্পর্কে অনেক গিবত গেয়েছেন তিনি। একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে এটা আমি আশা করিনি। তিনি বলেন, জবানবন্দিতে উনি (ইকবাল করিম) বলেছেন যে, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত যত অন্যায়-অপরাধ হয়েছে সব কিছুর সঙ্গে সেনাবাহিনী যুক্ত। উনার মোদ্দাকথা আমি এটুকুই বুঝতে পেরেছি। তার জবানবন্দি সম্পন্ন হলে আমরা বলব।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited