বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

মামুনুর রশিদ সেলিম    |    ০৫:৩০ পিএম, ২০২৬-০২-১১

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য যেকোনো উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে সংস্থাটি। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে র‍্যাব চট্টগ্রাম ইউনিটের আওতাধীন চার জেলায় গ্রহণ করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী চার জেলার ২০টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে মোট ৫০টি টহল দল। এর পাশাপাশি দায়িত্ব পালন করছে একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এই বিশেষ টহল কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নগরী ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ টহল জোরদার করেছে র‌্যাব। এদিকে, বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা এবং একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম মহিলা কলেজ ভোটকেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সাধারণ জনগণকে ভীতিমুক্ত ও জড়তামুক্ত হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সঠিক নেতৃত্ব নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‌্যাবের অধিনায়ক আরও জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর