শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২৬-০২-১১
বরিশাল-৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের নির্বাচনি অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সকালে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনী অফিসে নেতাকর্মীরা কাজ করছিলেন। এ সময় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ঘনিষ্ঠজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান এবং তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খানের নেতৃত্বে অফিসে ভাঙচুর চালানো হয়। তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনকে বারবার জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। ডিসি ও এসপির কাছে সন্ত্রাসীদের তালিকা দেওয়া হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরিশাল-৩ আসনে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেই নির্বাচন সুষ্ঠু হতো। আমাদের নেতাকর্মীদের নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনের পর হামলার হুমকিও দেওয়া হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এখনো সময় আছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। বুধবার দুপুরে মাধবপাশা বাজারে ভাঙচুর হওয়া নির্বাচনী অফিস পরিদর্শনে যান বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও পুলিশ। অন্যদিকে ব্যারিস্টার ফুয়াদের অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান বলেন, এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, ব্যারিস্টার ফুয়াদ নিজেই তার অফিস ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি যেসব কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা সকাল থেকেই শুনেছি- তার নেতাকর্মীরা এলাকায় টাকা ও ডামি ব্যালট বিতরণ করছিল। স্থানীয়রা বাধা দিলে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে তারা নিজেরাই অফিস ভেঙে অভিযোগ করেছে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited