শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৪৭ পিএম, ২০২৬-০২-১২
ঝালকাঠি প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির দুই সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভিড় করছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। শহরের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি কলেজ এবং সদর উপজেলার কুতুবকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে গিয়ে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বেশ কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠির দুটি আসনে মোট ২৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৩৫টি। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং হিজড়া ভোটার ৪ জন। ভোটকে ঘিরে জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝালকাঠি-১ আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। ভোটারদের অনেকেই বলছেন, উৎসবের আমেজেই তারা ভোট দিতে এসেছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited