বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

উৎসবের আমেজে ‎পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫০ পিএম, ২০২৬-০২-১২

উৎসবের আমেজে ‎পিরোজপুরে ভোটগ্রহণ চলছে

‎পিরোজপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই পিরোজপরের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর থেকে একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন। ‎পশারীবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা বলেন, ভোটের দিন যেন কোনো ঝামেলা না হয়, তাই সকাল সকাল চলে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। ‎এবারই প্রথম ভোট দিতে এসে নুসরাত জাহান বলেন, সৌভাগ্যের বিষয় হচ্ছে প্রথম ভোটটাই ইতিহাস তৈরি হবে। আমরা এবার প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে পারবো। ‎৪৬ নম্বর পশ্চিম পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ইমরান হোসেন বলেন, ভোট গ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের আশানুরূপ উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। ‎নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পিরোজপুরে তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে মোট ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন ভোটার ভোট প্রদান করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৬ জন পাশাপাশি তিনটি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট প্রদান করবেন। তিনটি আসনে ১৫ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। ‎পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার তিনটি আসনের ৪১৮ ভোট কেন্দ্রে এবং সন্নিহিত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ১ হাজার ৬০০ জন, নৌ পুলিশ ৬৮ জন,  সেনা সদস্য ৮০০ জন, বিজিবি ৪৬৩ জন, ব্যাটেলিয়ন আনসার ১১২ জন, র‌্যাব সদস্য ৬৫ জন, কোস্ট গার্ড ৮০ জন এবং আনসার ও ভিডিপি সদস্য রয়েছে ৫ হাজার ৪৩৪ জন। আইনশৃঙ্খলা রক্ষাকালীন পুলিশের ২৬৬ বডি-ওয়ার্ন ক্যামেরার মধ্যে ১৩৪ টি রয়েছে অনলাইন ক্যামেরা ও ১৩২ টি অফলাইন ক্যামেরা। এ ছাড়া জেলার ৪১৮ টি ভোট কেন্দ্রের জন্য সেনা, র‌্যাব, বিজিবি, পুলিশের ৪২ টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দল সমন্বিতভাবে কাজ করছে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর