শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৪ পিএম, ২০২৬-০২-১২
ঢাকা-৬ আসনের অধীন টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেটি অস্বীকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সিফাত। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কাজে বের হয়ে আবারও কেন্দ্রে ফিরেছেন ওই পোলিং এজেন্ট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টিকাটুলির কামরুন্নেসা বিদ্যালয় কেন্দ্রের সামনে দেওয়া বক্তব্যে তিনি এই তথ্য জানান। ক্যাপ্টেন সিফাত বলেন, ‘ঢাকা-৬ আসনের অধীন টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের একটি ফেইক নিউজ বর্তমানে অনলাইনে চালু আছে– একটি দলের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে জোর করে। আমরা তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি, এরকম কোনো ঘটনা সংঘটিত হয়নি।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে একটি দলের পোলিং এজেন্ট বের হয়েছিলেন। পরবর্তীতে কাজ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করেছেন পোলিং এজেন্ট। এই রিলেটেড যে নিউজ আছে, তা সম্পন্ন ফেইক। এটা আপনারা (সাংবাদিকরা) সবাইকে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন, নির্বিঘ্নে (ভোটগ্রহণ) ও নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। সুন্দরভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে।’ এদিকে, কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে ভোটারদের।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited