শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৩৬ পিএম, ২০২৬-০২-১২
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান এ অভিযোগ করেন। তিনি জানান, বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তার দাবি, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে আরেকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় হান্নান মাসউদের ভাইসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান মো. হাফিজুর রহমান। শ্যামলী সুলতানা জেদনী নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলেছে। আমার দেবরকে কয়েকজন মিলে এক সঙ্গে মেরেছে। প্রশাসন নিষ্ক্রিয়! তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হাতিয়া নিয়ে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি। যেখানে সমস্যার কথা শুনছি সেখানেই যাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited