বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:১০ পিএম, ২০২৬-০২-১২

আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে

নাজিম উদ্দীন, হাটহাজারী
আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’ ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়।  সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা।  নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে।  এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর