শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২৬-০২-১২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৭৯ হাজার ৩০০ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক শরীফ চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বলে জানা গেছে। স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে কেন্দ্রের পাশে ঘোরাফেরা করতে দেখে আটক করেন এবং পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নগদ টাকাসহ একজন জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে নিয়ে যায়। চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ জানান, গত কয়েকদিন ধরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আমরা বিষয়টি নজরে রাখছিলাম। আজ ভোট চলাকালীন সময় কেন্দ্রের পাশে তাকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার কাছে নগদ টাকা পাওয়া যায় এবং তিনি বিষয়টি স্বীকার করেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। এরপর প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ জানান, ভোটকেন্দ্রের পাশ থেকে ৭৯ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে অভিযোগ অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited