শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৯ পিএম, ২০২৬-০২-১২
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তাকে হেফাজতে নেয় পুলিশ। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, খতিয়ে দেখার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। তাকে থানায় নেওয়া হয়নি। ভোটকেন্দ্রের পাশেই তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রের পাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের দাবি, একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেয়। তবে কোন অভিযোগ না থাকায় কিছু সময় পরে যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মজিদকে ছেড়ে দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited