শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০০ পিএম, ২০২৬-০২-১২
ভোলা প্রতিনিধি :
ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলীনগর সাহেবের কাচারী ভোটকেন্দ্রে মাঠে এ ঘটনা ঘটে। আটককৃত জামায়াত কর্মীর নাম মো. এমরান। তিনি ওই একই গ্রামের মো. কামালের ছেলে বলে জানা গেছে। সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো.আরিফুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ ভোটকেন্দ্রটির মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে দ্রুত ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোটগ্রহণ শুরু হয়। জামায়াত কর্মী আটক হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ, জনগণ ভোট দিতে পারবে। ভোটকেন্দ্রে গন্ডগোল হলে আমাদেরই ক্ষতি। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে। এদিকে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ নেই, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ যৌথবাহিনী গিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited