শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২৬-০২-১২
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত অনিক হোসেন পোড়াদহ ইউনিয়নের কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট প্রদান করেন। পরে কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একজন দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে সরে যেতে বলেন। এ সময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করেন। পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল মান্নান চৌধুরী বলেন, ভোট কেন্দ্রের মধ্যে পুলিশের সাথে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা করা হয়েছে; অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited