বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-০৩-১৪

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের দায়ে দেশটির পাবলিক প্রসিকিউটর সম্প্রতি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন। দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে আমিরাতের ওপর হামলার সত্য ও মিথ্যা– উভয় ধরনের ভিডিও শেয়ার করেছেন। প্রসিকিউশন জানায়, এসব ভিডিওর মধ্যে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজ ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বানোয়াট বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল। কর্তৃপক্ষের মতে, এই ভিডিওগুলো প্রকৃত হোক বা বানোয়াট, তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে, এসব উপাদান শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন। এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের কঠোর সাজার মুখোমুখি হতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি নষ্ট করার অপরাধে তাদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭,২২৪ ডলার) জরিমানা হতে পারে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর