বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অধিকাংশ পাম্পে মিলছে জ্বালানি, কমেছে অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০০ পিএম, ২০২৬-০৩-২৯

অধিকাংশ পাম্পে মিলছে জ্বালানি, কমেছে অপেক্ষা

রাজধানীর তেল পাম্পগুলোতে সরবরাহ ও বিতরণ ব্যবস্থার উন্নতি লক্ষ্য করা গেছে। অধিকাংশ পাম্পে চাহিদামতো ডিজেল পাওয়া যাচ্ছে। মোটরসাইকেলের জন্য পেট্রোল ও অকটেনও বেশিরভাগ পাম্পে মিলছে। ফলে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনের চাপও অনেকটা কমেছে।
রোববার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর, আগারগাঁও, বিজয় সরণি ও শাহবাগ এলাকার বিভিন্ন তেল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই শাহবাগ ও বিজয় সরণির পাম্পগুলোতে সব ধরনের তেল সরবরাহ স্বাভাবিক ছিল। এসব পাম্পে তেলের জন্য অপেক্ষমাণ লাইনের চাপও কমে এসেছে। মোটরসাইকেল আরোহীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্যে তেল নিতে দেখা গেছে।
শাহবাগের মেঘনা মডেল সার্ভিস তেল পাম্পে আগের দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ স্বাভাবিক ছিল এবং বর্তমানে সেটি স্বাভাবিক রয়েছে। বিজয় সরণি ট্রাস্ট পাম্পে মোটরসাইকেলের জন্য সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ থাকলেও রোববার সকাল থেকে আবার নিরবচ্ছিন্নভাবে তেল বিক্রি শুরু হয়েছে।
তালতলা হাসান ফিলিং স্টেশন ও শেওড়াপাড়া এএস ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল বিতরণের সময়ও বাড়ানো হয়েছে। সকাল থেকেই এসব পাম্পে ডিজেলের পাশাপাশি পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে।
তবে কিছু পাম্পে ডিপো থেকে তেল আনার তিন থেকে চার ঘণ্টার মধ্যেই সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মিরপুর-১৪ এর দিগন্ত ফিলিং স্টেশন সকালে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রাখে। পাম্প কর্তৃপক্ষ জানায়, আগের দিন ডিপো থেকে ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন আনা হয়েছিল, যা সন্ধ্যার পরপরই শেষ হয়ে যায়। নতুন করে তেল সংগ্রহের চেষ্টা চলছে; সরবরাহ পেলে বিকেলে পুনরায় বিক্রি শুরু হবে।
একই পরিস্থিতির কথা জানিয়েছে শেওড়াপাড়ার সোবহান ফিলিং স্টেশন।
তারা জানায়, আগের দিন ডিপো থেকে ৪ হাজার ৫০০ লিটার তেল সংগ্রহ করা হয়েছিল, যা সন্ধ্যার পরই শেষ হয়ে যায়। ফলে রোববার সকাল থেকে পাম্পটি বন্ধ রাখা হয়েছে।
যেসব ফিলিং স্টেশনে অল্প সময়ের মধ্যেই তেল শেষ হয়ে যাচ্ছে, সেগুলোর বিতরণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে অপেক্ষমাণ গ্রাহকরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর